Wednesday , 23 February 2022 | [bangla_date]

রাণীশংকৈলে একই দিনে দু’জনের অপমৃত্যু

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একই দিনে দু’জনের অপমৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার ২২ ফেব্রুযারি সকালে রাঘবপুর ও রনগাও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে চন্দন (১৪) ঢাকা বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল। তার বাবা টাকা দিতে অপারগ হওয়ায় চন্দন অভিমানে গত মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি রাতে সকলের অগোচরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে বাঁশের শরে ঝুলে মৃত্যু হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় । পরদিন বুধবার ২৩ ফেব্রুয়ারি সকালে পরিবারে লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারা ঘরে চন্দনের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চন্দনের মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, রনগাও গ্রামের আতিয়া রায়ের বিবাহিত ছেলে ঘামানু রায় (৩১) পারিবারিক কলহের কারনে একই দিনে সকালে নিজ বাড়িতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ওই দিনেই প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে রংপুরে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটায় মারা যান। ওসি(তদন্ত) জানান, দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় এডিএম’র অনুমতি সাপেক্ষে মৃতদের শেষকৃত্য করা হয়। রানীশংকৈল থানায় দুটি পৃথক ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক ফল আশা লাউ গাছ কর্তন

বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফুলবাড়ীতে গরুসহ চোর আটক

রাণীশংকৈলে নবধারা বিদ্যা নিকেতনে পুরস্কার বিতরণ

সাউথ আফ্রিকায় ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান সন্ত্রাসীদের গুলিতে নিহত

কাহারোলে আগাম ধানে কৃষকের মুখে হাসি

ভাষা আন্দোলনের ৬৯ বছরেও স্বীকৃতি পাননি প্রয়াত দবিরুল ইসলাম

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম

নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম