Tuesday , 1 February 2022 | [bangla_date]

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁওয়ের সুদার সরকার

মোঃ মজিবর রহমান শেখ,,
করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২২” পেয়েছেন ঠাকুরগাঁও জেলায় সুদাম সরকার। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ঢাকা থেকে প্রাপ্ত হয়ে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুদাম সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। সম্প্রতি ঢাকার পল্টন টাওয়ারস্থ ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে “আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন” এর পক্ষ থেকে করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বেশ কয়েকটি ব্যক্তি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও পৌরসভার ৪নং– ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকারও এ সম্মাননা প্রাপ্ত হন। ব্যক্তিগত সমস্যার কারনে ঢাকায় উপস্থিত হতে না পারায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে সম্মাননাটি পাঠানো হয়। সম্মাননা প্রাপ্তিতে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বন্ধুমহলসহ জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সিংড়া জাতীয় উদ্যানে চড়ুই-ভাতি আয়োজন করল প্রচেষ্টা ব্লাড ব্যাংক

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

খানসামায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

রংপুর বিভাগীয় রোডমার্চ দিনাজপুর যাত্রায় বিএনপি মহাসচিব এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়-মির্জা ফখরুল

বোচাগঞ্জের বগুলাখারি থেকে মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

দিনাজপুরে ফসলের মাঠে উন্নত জাতের ভূট্টার গবেষনার প্রদর্শনী মাঠ

হিলি সীমান্তে দুই কেজি কোকেন উদ্ধার

পীরগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত