Sunday , 13 February 2022 | [bangla_date]

সব ব্যার্থতার দায় আওয়ামী লীগের– মির্জা ফখরুল

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,সম্পূর্ন দায় আওয়ামী লীগের, ইসির ব্যার্থতা, সুষ্ঠ নির্বাচনের ব্যার্থতা, দেশ পরিচালনার ব্যার্থতা অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনভাবে এই ব্যার্থতার দায় এড়াতে পারবে না তারা। ১৩ ফেব্রুয়ারি রবিবার সাড়ে ১১টায় শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সার্চ কমিটিতে অংশগ্রহন না করলে মামলা সম্পর্কে তিনি বলেন, কোন ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের উপর কোন বাধা বাধ্যকতা থাকতে পারে না কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তিনি কথা বলা কতটুকু সমিচিন হবে সেটা ভেবে দেখা উচিত । এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহনযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোন পক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মোঃ তৈমুর রহমান, সহ-সভাপতি মোঃ আল মামুন আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আমিন, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল আরডিআরএস’র উদ্যোগে কর্মশালা

বিরল সীমান্তে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প

বীরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মতিউল ইসলাম

পীরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

দুই দেশের বন্ধুত্বের নতুন মাইলফলক “ভারত-বাংলাদেশ”ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপন প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পঞ্চগড় ১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের নীরবতা

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘুষের টাকাসহ গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের প্রকৌশলী গ্রেফতার

“”স্মৃতি ঘেরা পীরপুর” –মাসুদুর রহমান মাসুদ

শোক সংবাদ।। কাহারোলে বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন