Wednesday , 2 February 2022 | [bangla_date]

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি :

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারকে প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মো: জাকিউল আলম, ডাঃ সইফুজ্জামান বিপ্লব। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী ও সাধারন সম্পাদক মো: জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক রাব্বু হক প্রধান, সাংবাদিক নজরুল ইসলাম দুলাল ও আবু সাঈদ প্রমূখ।

উল্লেখ, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি অতি সম্প্রতি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল/২০২১ ও সনদ পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন- ন্যায় নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩০ বছরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরুপ এ পদক প্রাপ্তি আরো দায়িত্বশীল হতে অনুপ্রেরনা জোগাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে এটি নবীনদের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে অনুষ্ঠানে আগত অতিথিগণ তাদের মতামত ব্যক্ত করেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬

দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা

দিনাজপুরে বিবিডিএস এর উদ্যোগে দারিদ্রতা বিমোচনে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র দিল এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের মাঝে গিফট্ বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি