Monday , 21 February 2022 | [bangla_date]

হরিপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন হরিপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অংগ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, বিএনপি ও উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। সকলের পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম তালুকদারসহ উপস্থিত সবাই এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুরের তরুণের উদ্ভাবন কৃষকের সুরক্ষায় ড্রোন

পীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

আটোয়ারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন

পঞ্চগড় ‘আস্থা’ প্রকল্পের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে সাংবাদিকদের কার্ড বিতরণে পক্ষপাতিত্বের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সার্বনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিত কর্মশালা

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে

বোদায় স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি