Thursday , 17 February 2022 | [bangla_date]

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

রাতের তাপমাত্রা কোথাও বেড়েছে, আবার কোথাও কমেছে। আগামী দু-তিনদিন তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিলো শ্রীমঙ্গলে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সকালে সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। একদিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

এসময়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

যাযাদি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এবার লিচু দাম বৃদ্ধি

হরিপুরে পূজা মন্ডপ পরিদর্শনে অ্যাডভোকেট টুলু

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা ও সনদপত্র প্রদান

বীরগঞ্জে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

মোটরসাইকেলে করে ছাগল চুরির সময় দুইজন আটক

নিজেস্ব অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিলেন.সাবেক এমপি হাফিজ উদ্দিন

ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন

বোচাগঞ্জে বিট পুলিশের নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ

গাছের প্রকৃত মালিক কে? রাণীশংকৈলে ডালপালা বিহীন গাছটি আটক করেছে ইউএনও