Thursday , 24 March 2022 | [bangla_date]

ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি, কাউন্সিলরকে গণধোলাই

হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক ইউপি সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগে রানীশংকৈল পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার গেদুরা ইউনিয়নের বরুয়াল গ্রামে এই ঘটনা ঘটে।
গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি সদস্য রমজানের মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়রা কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আটক করেছে৷’

তিনি আরও বলেন, ‘আব্দুর রাজ্জাক একজন চিহ্নিত মোটরসাইকেল চোর। এর আগেও, অনেকবার সে গণধোলাইয়ের স্বীকার হয়েছে।’

অভিযোগের বিষয়ে কাউন্সিলর আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি আগে চুরি করতাম, তবে এখন আর করি না। আজ জাদুরানি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ স্থানীয়রা আটকে মারধর করেন।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চুরির অভিযোগে এক কাউন্সিলরকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সংঘবদ্ধ চক্রের মারপিটে যুবলীগ নেতা সহ একই পরিবারের ৪ জন আহত

হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি-আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী

চিরিরবন্দরে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে

৩ ডিসেম্বর পীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

পীরগঞ্জে খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

তা’লিমুল কুরআন একাডেমী ও হিফ্জখানা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

পীরগঞ্জের চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা