Sunday , 20 March 2022 | [bangla_date]

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া (বিপিএম, পিপিএম)। রোববার (২০ মার্চ ২০২২) দুপুরে জেলার কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজীউ মন্দিরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি। এসময় কান্তজীর মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন মোহাম্মদ আলী মিয়া (বিপিএম, পিপিএম)। মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর ট্যুরিস্ট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক ডিসি রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে তিনি কান্তজিউ মন্দিরের দেবোত্তর সম্পত্তি হতে ট্যুরিস্ট পুলিশের অফিস স্থাপনের জন্য প্রদান বিষয়ে আলোচনা এবং স্থানীয় এমপি ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জিয়া হার্ট ফাউন্ডেশনের অসহায় রোগীদের এনসিসি ব্যাংকের শীতবস্ত্র প্রদান

পীরগন্জ উপজেলায় কোভিড -১৯ এর আপডেট

আবৃত্তিতে দেশসেরা পীরগঞ্জের লাবণ্য

কয়েকদিন বিরতি দিয়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ প্রচন্ড শীত কাঁপছে পঞ্চগড়ের মানুষ

বিরামপুরে আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপন

পঞ্চগড় ২ আসনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত বীরগঞ্জে বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়

দিনাজপুরে প্রথমবার বেসরকারিভাবে চাকরি মেলা, নিয়োগ পেলেন ১১১ জন