Tuesday , 15 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাবেদের হত্যকারীদের বিচারের দাবিতে জাবেদের মরদেহ রাস্তায় রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কালিতলা সরকার পাড়া মহল্লার জাবেদ ইসলাম (২৮) এর মৃত্যুর ঘটনায় মরদেহ রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ জানিয়েছে তার স্ত্রী, সন্তান ও এলাকাবাসী। ১৫ মার্চ মঙ্গলবার ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের কালিতলা নামক স্থানে প্রায় ৩ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়েন্ত্রণে আসে। এ ঘটনায় পুলিশ নুর আলম ও কবির হোসেন নামে ২ জনকে আটক করে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কালিতলা সরকারপাড়া মহল্লার বাসিন্দা জাবেদের বাবা নুর ইসলাম জানান, গত ৬ মার্চ খেলাধুলার সময় ২ শিশুর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় পাশ্ববর্তী কাজিবস্তি গ্রামের রনি ও তার স্ত্রী মামুনি বেশ কয়েকজনকে নিয়ে জাবেদ ইসলামকে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় মামুনি জাবেদের শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে তার অন্ডকোষ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। আহত অবস্থায় জাবেদ সহ আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জাবেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত মাধ্যমে পরবর্তিতে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে আওয়ামীলীগ

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

ঠাকুরগাঁওয় পৌরসভার সড়কের বেহাল দশা, অল্প বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা

আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উেেদ্বাধন

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত  অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে প্রথমবার ইভিএম ভোট দিতে এসে আঙ্গুল ঘষার হিড়িক !

হরিপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নে প্রতিপক্ষের পৃথক হামলায় ২জন

বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত দিয়ে সৃষ্টি হয়েছে ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা উদ্বোধন