Tuesday , 22 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আদালত অবমাননার দায়ে কৃষি কর্মকর্তা জেল হাজতে

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এহেসান উল্লাহকে আদালত অবমানার দায়ে জেলহাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২২ মার্চ) বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে জানা য়ায়, ২০২১ সালে স্থানীয় সরকার ইউপি নির্বাচনে বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনা অফিস মোড়লহাট বাজারে হামলা চালিয়ে চেয়ার, নগদ ১০ হাজার টাকা, নৌকা প্রতিকের পোষ্টার, মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোষ্টার ছিড়িয়া পদদলিত করিয়া উল্লাস করিতে থাকে এবং নৌকা প্রতীকের অফিসের সামনে থাকা দুটি মোটর সাইকেল ভাংচুর করিয়া আগুন ধরাইয়া দেয়। একই ঘটনা ঘটায় বালিয়াহাটে। সেখানে চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে আঃ মালেককে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সিদ্দিক আলী বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১৫০/২৯৯ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহারভূক্ত আসামীরা হলেন উপজেলার বোবড়া গ্রামের শামসুল হকের ছেলে এহেসান উল্লাহ বাবুল (৫২), মোমিনুল ইসলাম ভাসানী (৫০), সাদেকুল ইসলাম (৪৮)। একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আবু মাষ্টার (৫২), বেলসারা ঝুড়িবস্তি গ্রামের সামশুল হুদার ছেলে পল্টু(৪০), ঝিকড়া বেলসারা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মো. আফাক (৫০), একই গ্রামের আবু তাহেরের ছেলে দবিরুল (৩৫), বেলসারা বালিয়াবস্তি গ্রামের মৃত সাহেরতের ছেলে নরেশ (৪০), বেলসারা বানিয়াবস্তি গ্রামের আলহাজ ছেপাতেলীর ছেলে মো. সুলতান (৫২)। মামলার সূত্রে আরও জানাযায় ইতিপূর্বে মামলার ৪নং আসামী আবু মাষ্টার হাজতবাস করে জামিনে মুক্তি পেয়েছেন। মামলার ১ নং আসামী এহেসান উল্লাহ মহামান্য হাইকোট থেকে ৪ সপ্তাহের জন্য জামিনে মুক্তি পান কিন্তু তিনি নির্ধারিত তারিখে নিম্ন আদালতে আত্নসমর্পন না করায় হাইকোর্টের আদেশ অমান্য করেন। গত সোমবার (২১ মার্চ) নিম্ন আদালতে আত্নসমর্পন করলে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিত্যান্দ সরকার আদালত অবমাননার দায়ে ঐ কর্মকর্তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, ১নং আসামী নির্ধারিত সময়ে নিম্ন আদালতে আত্নসমর্পন না করায় ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত ঐ আসামী জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত জেনে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

গত ২৪ ঘন্টায় মৃত্যু-১০২। কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে

পীরগঞ্জে ছোট ভাইয়ের রাস্তা বন্ধ করার অভিযোগ বড় ভাই বিরুদ্ধে

পীরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ

রানীশংকৈলের সাইক্লিং খেলোয়াড় জুঁই এর সময়ের দাবী একটি ভালো সাইকেল ; আর্থিক সহায়তায় অংশ নিলেন মেয়র

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

মানবিক বীরগঞ্জ এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসুচীর উদ্বোধন

হরিপুরে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারেক

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

পীরগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু