Friday , 4 March 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় লুকো মদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজার মসজিদ এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে এক শিশু বাচ্চা কুকুর নিয়ে খেলার সময় কুকুরটি ওই কক্ষে চলে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে এলাকাবাসীকে জানায়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করেন।

নিহত লুকোন উদ্দিন চার-বছর ধরে ওই জামে মসজিদের নির্মিত কক্ষে থেকে মসজিদের খেদমতে ছিলেন। তিনি মক্কায় হজ্ব করা হাজ্বী হওয়ায় মসজিদের মুসল্লী ও এলাকাবাসী তাকে দেখভাল করে আসছিলেন। নিহত লুকো মদ্দিন ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলার ঝাটিডাঙ্গা এলাকার মৃত আলী হোসেনের পুত্র।

মসজিদ কমিটির সভাপতি নাইবুল ইসলাম ও নিহতের নাতি শাহপরান জানান, গত ৪/৫ বছর ধরে হাজ্বী লুকো মদ্দিন স্ত্রী-সন্তান ফেলে রেখে এখানে থাকছেন। মসজিদের মুসল্লীদের খাদেমগিরিও করতেন। কিন্তু কোন বেতন নিতেন না। কিছু দিন তিনি মানসিকভাবে অসুস্থ্য ও মতিভ্রমে ভুগছিলেন। কোন কিছু মনে রাখতে পারতেন না। এলোমেলো জীবনযাপন করতেন। এ কারণে হয়তো তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান, কি কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তাই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের  অভিযোগে সংবাদ সম্মেলন

বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ঐচ্ছিক অনুদান ও মরদেহ বহন-গোসলের খাট বিতরণ অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বিএনপি এখন ভিডিও ফুটেজের রাজনৈতিক দলে পরিণত হয়েছে

জুয়া খেলার দায়ে যুবলীগ নেতাসহ আটক-২

জুয়া খেলার দায়ে যুবলীগ নেতাসহ আটক-২

অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষন সমাপ্ত

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

ঘোড়াঘাটে আদিবাসীদের সমপ্রীতি সমাবেশ

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ।।পীরগঞ্জে বঙ্গবন্ধু হতে শেখ হাসিনা বিষয়ে অলোচনা সভা

দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্তর চড়ুই পাখির অভায়রন্য

হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম