Friday , 18 March 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ভাষণ’ মঞ্চস্থ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। সে ভাষণে মুক্তিযুদ্ধে যাওয়ার প্রবল উজ্জীবিত করে তুলেছিল এদেশের স্বাধীনতাকামী বাঙালিদের। ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘ভাষণ’ নাটক মঞ্চস্থ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার সন্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের খোলা মঞ্চে মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলায় এই নাটক মঞ্চস্থ হয়।

ইম্প্রোভাইজেশনের মাধ্যমে নাটকটি নির্দেশনা দিয়েছেন সরকার হায়দার। নাটকটি তেঁতুলিয়া থিয়েটারের তৃতীয় প্রযোজনা। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম। তাঁর অভিনয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌহিদুল ইসলাম, ফেরদৌস আলম লিটন, রমজান আলী, সাইফুল ইসলাম এবং শিশু শিল্পী রোজ।

নাটকটির সহ নির্দেশনায় ছিলেন বদিউজ্জামান মিলন। আবহ সঙ্গীত পরিচালনা করেন আনোয়ার হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী মতিউর রহমান। নাটকটি দর্শক মহলে আলোড়িত সৃষ্টি করেছে। সেই সাথে এরকম নাটক নির্মাণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরাসহ সাংস্কৃতিকমনা নাগরিকমহল আহবান করেছেন। তারা বলছেন, এরকম নাটক নির্মিত হলে নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।# ১৮/০৩/২০২২

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আজ তিন উপজেলায় নির্বাচন

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

ঘোড়াঘাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাবুর মতবিনিময় সভা

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রর্দশনী,অর্ধেক বেলায় শেষ

শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য সংকট নেই-এমপি গোপাল

বীরগঞ্জে ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” বিষয়ক আলোচনা সভা

১৩ বছরের সরকারের উন্নয়নের কারণে রাজনৈতিক পরাজয়ের শঙ্কায় , বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে — ঠাকুরগাঁওয়ে ড. হাছান মাহমুদ

তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল স্থানীয় সরকার দিবস পালিত