Monday , 7 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম প্রমূখ। শেষে চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুন্নবী চঞ্চল। এদিকে উপজেলা আওয়ামীলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন সহ নানা কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ দলীয় নেতা কর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শীত মওসুমেই ১০কোটি টাকার বেচা-কেনার আশা রানীবন্দরের গার্মেন্ট-এ শীতের পোশাক তৈরির ব্যস্ততা অর্থনৈতিক সম্ভাবনার হাতছানি

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে বাক প্রতিবন্ধীদের জন্য অস্থায়ী কার্যালয় উদ্বোধন

পঞ্চগড়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা নিয়ে রিইব’র সংলাপ অনুষ্ঠিত

দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় দর্শনার্থীদের

ঠাকুরগাঁওয়ে ৮ মাস বয়সী শিশু মুঈনকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !

খানসামায় মাদক ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ