Monday , 14 March 2022 | [bangla_date]

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা  রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পীরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার বিকালে পীরগঞ্জের ভেলাতৈড় উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও থানার ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। পরে পীরগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও তাঁর সহকর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জানাযা শেষে তাকে যৌদ্দ পীরর কবরস্থানে দাফন করা হয়। ঠাকুরগাও- আসনের সাবেক সংসদ সদস্য ইয়াছিন আলী, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, পৗর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুণ হক বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, অধ্যক্ষ মহসিনুল হক বাবুল, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাজাহান, কেন্দ্রীয় সিপিবি‘র নেতা কাফি রতন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সিপিবি‘র উপজেলা শাখার সভাপতি প্রভাত শমির শাহাজাহান, সম্পাদক মর্তুজা আলম, উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, পীরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার দাফন কার্যে অংশ নেন।
এর আগে সকালে তাঁর মরদেহ ঠাকুরগাঁও প্রেসক্লাবে নেয়া হলে প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃকৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক রাজা বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক সংবাদে জেলা সংবাদদাতা, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
রবিবার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি গোপাল বাংলাদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ !

জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভায় সিদ্ধান্ত পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হচ্ছে আগামি মাসেই

বীরগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করলো প্রশাসন

ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

ঠাকুরগাঁওয়ের ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

কাহারোলে যুবদলের শুভেচ্ছা মিছিল ও আলোচনা অনুষ্ঠিত

বোদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউসিবির বৃক্ষরোপণ কর্মসূচি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, হরিপুরে যুবক গ্রেফতার

লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি