Sunday , 27 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া ৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো.আমিনুল ইসলাম। রবিবার সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়নের শালবাড়ী খাঁটিদিঘী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তিনি ছুটে যান । এসময় কম্বল, চাল, ডাল, আলু, মুড়ি, সয়াবিন তেল, আটা, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও অতিশীঘ্রই পরিবারগুলোকে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা দেয়ার কথা বলে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ১ নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছফিউল্লা দেওয়ান ও বঙ্গবন্ধু সৈনিকলীগের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন শর্মা প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ৭টি পরিবারের ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় নগদ টাকা সহ আনুমানিক ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৯০পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী

বীরগঞ্জে ধর্মীয় আচার ও আনন্দের মধ্যে বড়দিন উদযাপন

বিরামপুরের ১৭ মাদ্রাসাকে শোকজ !

বিরামপুরের ১৭ মাদ্রাসাকে শোকজ !

রাণীশংকৈলে ধাওয়া খেয়ে মারা গেল বিলুপ্তপ্রায় নীলগাই

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

যারা এত দিন ঘুমিয়ে ছিলেন তাঁদের নেতৃত্ব মানা হবে না: জাহিদ হোসেন

দেশের উন্নয়ন ও মুক্তির প্রতিটি মুহূর্তে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে -ব্যারিস্টার নওশাদ জমির

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু