Tuesday , 1 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বীরগঞ্জ পৌর শহরের সেতাবগঞ্জ রোডে সোনালী ব্যাংক কার্যালয়ের হলরুমে ২৮ ফেব্রæয়ারি সোমবার বিকাল ৫ টায় প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার), এ,এইচ,এম, সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশে দিনাজপুর সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়ার প্রিন্সিপাল অফিসার আলী ইমাম মোঃ হাসান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ফরেন রেমিটেন্স ডেস্ক আইটি অফিসার কনক কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথি বিশিষ্ঠ ব্যাবসায়ী রিন্টু সাহা, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজেদুর রহমান, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন, সিনিয়র অফিসার মধু চন্দ্র রায়, সিনিয়র অফিসার ক্যাশ বেগম রুমানা আক্তার, সিনিয়র যুগ্ম জিম্মাদার ক্যাশ অফিসার ওসমান গণি উপস্থিত ছিলেন। এসময় রেমিটেন্স গ্রাহক আমেরিকায় কর্মরত মেরিন ইঞ্জিঃ আনজাম হোসেন, ব্যাবসায়ী সাদেকুল ইসলাম, সৌদি আরবে কর্মরত পি.কে. মজুমদার, বীরগঞ্জ টি.বি.এম. কলেজের প্রিন্সিপাল অজয় রায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে গিয়ে প্রচুর পরিশ্রম করে। সেই কষ্টের উপারজিত টাকা প্রবাসীরা যাতে হুন্ডির মাধ্যমে তাদের টাকা না পাঠিয়ে সোনালী ব্যাংকের রেমিটেন্স’র মাধ্যমে পাঠায় তাহলে তাদেরকে নানা সুবিধা দেয়া হবে। এরই লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

২৫ শতাংশ কমিয়ে এসএসসির সিলেবাস প্রকাশ।। বিস্তারিত জানতে টাচ করুন

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরে ফরেষ্টারকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে বড়দিন উৎসব পালিত

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা হতে আগত ও স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে মাদ্রারাসার কমিটি গঠন ও নিয়োগ বাণ্যিজ্যের অভিযোগ

বিরামপুরে সাপের বিষ উদ্ধার

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড