Saturday , 19 March 2022 | [bangla_date]

বোচাগঞ্জে জীবন যুদ্ধের সংগ্রামে স্বামী-স্ত্রীর অক্লান্ত পরিশ্রম

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ প্রতিনিধি ঃ জীবন ও জীবিকার তাগিদে স্বামী ও স্ত্রীর অক্লান্ত পরিশ্রম দেখে মানবতার তাগিদে এই লেখাটি পোস্ট করলাম- অাজ ১৯ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পেশাগত কাজে সহকর্মী সাংবাদিক ফরিদ অাহমেদকে সাথে নিয়ে বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের টেনা ফার্মপাড়া দিয়ে মুড়িয়ালা পুলহাট যাওয়ার পথে রাস্তার পাশে হঠাৎ চোখে পড়লো একজন পুরুষ ও একজন নারী তাদের জমিতে মই দিয়ে চাষ করছে- বিষয়টি দেখে গাড়ী থামিয়ে জিজ্ঞেস করতেই তাদের পরিচয় পেলাম তারা উভয়ে স্বামী ও স্ত্রী- জানতে চাইলাম গরু দিয়ে তো জমি বাড়ীতে মই চাষ দেয়ার কথা, তা না করে গরুর পরিবর্তে মানুষ দিয়ে কাজ সারছেন কেন? বাড়ীতে কি গরু নেই? কথাটি শুনে তারা দুজনেই কিছু সময় থমকে দাঁড়ালো – তারপর একটু হাফছেড়ে দাড়িয়ে থাকলো, বুঝলাম কিছু যেন লুকাতে চাচ্ছে- অামিও অার কিছু জানতে চাইলাম না, এসময় মহিলা তার স্বামীকে বললো, মুই রোজা অাছু, সন্ধ্যা হয়ে অাচ্চে তাড়াতাড়ি বাড়ী যাবা হবে, নোও কাজটা শেষ করি- মহিলা যখন রোজা থাকার কথা বলছিল তখন অামি তার দিকে তাকিয়ে ছিলাম- সারাদিন রোজা থেকেও হাড়ভাঙা পরিশ্রম করে শুধুমাত্র সন্তান ও পরিবারের জন্য এমন মা ও বাবাকে স্যালুট-
তাদের পরিচয় পাওয়ার পরও পরিচয় তুলে ধরলাম না, কারন এসব মানুষরা প্রচারে নয়, বাস্তবেই কর্মোদ্যম মানুষ হিসেবেই বেচে থাকতে চায়-

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্ক, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোটরসাইকেলে করে ছাগল চুরির সময় দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে আসামী গ্রেফতারের দাবিতে- সংবাদ সম্মেলন

কাহারোলে সরকারি দপ্তরে ১০টি পদে নারী কর্মকর্তা কর্মরত

পঞ্চগড়ে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গরু হস্তান্তর

দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাহারোলে কান্তজীউ মন্দিরে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু