Wednesday , 2 March 2022 | [bangla_date]

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়, এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১টার দিকে রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুর-ই-আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম , বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে এসময় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরাসহ
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া একজন ব্যক্তির নাগরিক অধিকার ও কর্তব্য। তাই আঠারো বছর বয়স পুর্ণ হলেই প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। ভোটার তালিকায় নিবন্ধিত না হলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলেও অনেকে বাদ পড়েছেন। ভোটার দিবস পালিত হলে ভোট বিষয়ে সচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন !

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

বীরগঞ্জে গোয়াল ঘর হতে গৃহবধুর  মৃতদেহ উদ্ধার

বীরগঞ্জে গোয়াল ঘর হতে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

রাসেল হত্যাকান্ড একটি জঘন্য নজির-এমপি গোপাল

‘বন্ধুরা বাবার হাত ধরে স্কুলে আসে, দেখে আমার খুব কষ্ট হয়’

হরিপুরে উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হতে চান অধ্যক্ষ মুকুল

চিরিরবন্দরে চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাণ গেল কলেজ ছাত্রের

রানীশংকৈলে গনহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদুল ফিতরে ১০ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী