Monday , 7 March 2022 | [bangla_date]

আটোয়ারীতে নবাগত ডাক্তারদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি যোগদান করা এক ঝাঁক তরুন ডাক্তারগণের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা বিষয়ক সমস্যা ও সমাধান কল্পে উন্মুক্ত মতবিনিময় করা হয়। আবাসিক মেডিক্যাল অফিসারডাঃ মোঃ সইফুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় স্বাগতও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ মোঃ শামসুল হুদা ও ডাঃ মোঃ জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ডাঃ মির্জা সাইদুল ইসলাম, ডাঃ মোঃ রাজু হোসেন, ডাঃ মোছাঃ হাফিজা খাতুন, ডাঃ মোছাঃ রশিদা আক্তার রেহানা, ডাঃ নাসরিন ইসলাম, ডাঃ অনন্যা পাল, ডাঃ একেএম শাফায়াত লস্কর, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল, যুগ্ন সম্পাদক রাব্বু হক প্রধান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ কাজী মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ৪২ তম বিসিএস থেকে বের হওয়া ৮ জন তরুন ডাক্তার আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবিরের একান্ত প্রচেষ্টার ফলশ্রুতিতে বর্তমানেএকজনডেন্টালসার্জনসহমোট১৪জনডাক্তারকর্মরতআছেন৫০শয্যাবিশিষ্টএস্বাস্থ্যকমপ্লেক্সটিতে।উপজেলা বাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতেএটি একেবারেই আশাব্যঞ্জকবিষয় বটে। একারনে উপজেলার সর্বস্তরের মানুষ ডাঃ মোঃ হুমায়ূন কবির কে এ প্রতিনিধির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু

হরিপুরে নানা কর্মসুচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাবিপ্রবিতে খামারিদের জন্য উন্নত জাতের গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জ ঢেপায় নৌকা যোগে নদীতে পারা-পারের একমাত্র মাধ্যম এখন শুধুই স্মৃতি

শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ খানসামার ইউএনও তাজ উদ্দিন

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১২ কোটি ৪৯ হাজার ৬২৭ জন, মৃত্যু হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৭৭১ জন মানুষ যা আক্রান্তের ৩%

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ৪ কিশোর গ্যাং সদস্য আটক

ভাসমান পথ শিশুদের জন্য আনন্দ স্কুল

ফরিদপুরের দুই ভাইয়ের ৫৭০৬ বিঘা জমি ও ৫৫ গাড়ি ক্রোকের নির্দেশ