Wednesday , 2 March 2022 | [bangla_date]

আটোয়ারীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভাও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, ওসি(তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার মোঃ লুৎফর রহমান, সাবেক অর্থ কমান্ডার মোঃ পশিম উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু স্মৃতিচারণে প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

সোমবার থেকে সারাদেশে তিন দিন গণপরিবহন বন্ধ, চলবে শুধু রিকশা

ইরাকে যুদ্ধাপরাধের জন্য বুশকে গ্রেফতারের দাবি

নবাগত ইউএনওকে অভিনন্দন জানালো মুক্তিযোদ্ধা সন্তানেরা

রাণীশংকৈলে শিশুশ্রম সংক্রান্ত তথ্য শেয়ার ও সচেতন মূলক কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বন্ধ হচ্ছেনা শিশুশ্রম

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঢোমঢমিয়া কালীর মেলায় ১৪৪ ধারা জারি

পীরগঞ্জে শ্বশুড়কে হারিয়ে জেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন বউমা

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ