Wednesday , 16 March 2022 | [bangla_date]

আটোয়ারী আ’লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারন সম্পাদককে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের পক্ষে উষ্ণ সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও উপহার দেওয়া হয়েছে। বুধবার সকালে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন উপজেলা আওয়ামীলীগেরর নবনির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ হাবিবুর হক রুবেলের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো সংবর্ধিত হন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা মোঃ এমদাদুল হক এবং শুভেচ্ছাাা বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক ছাত্রনেতা সেলিম মোর্শেদ মানিক। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মোছাঃ সিদ্দিকা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ মকলেছুর রহমান, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু সহ আয়োজিত প্রেসক্লাবের সম্মানিত সদসগণ।
উল্লেখ, গত ১০ মার্চ/২০২২ তারিখে অনুষ্ঠিত আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রি, কসাই আটক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ পালিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে নৌকার মাঝি ইকবালুর রহিম মনোনয়নপত্র জমা

আটোয়ারীতে আপোষের প্রলোভনে বিপাকে হত্যা মামলার বাদী পিতার মৃত্যু সনদ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ছেলে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর রাণীশংকৈল মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কাম বালা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি একটি শিক্ষনীয় বিষয়। —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি

জিয়া হার্ট ফাউন্ডেশনের অসহায় রোগীদের এনসিসি ব্যাংকের শীতবস্ত্র প্রদান

খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

পীরগঞ্জে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ