Monday , 14 March 2022 | [bangla_date]

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। রোববার (১৩ মার্চ ২০২২) বিকেলে জেলার কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজীউ মন্দিরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। এসময় কান্তজীর মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্র ফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন ডা. দীপু মনি।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক,বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, ডায়াবেটিস ফুট এন্ড কেয়ার এর পরিচালক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা.ডিসি রায়,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কামাল হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে এসে নিখোঁজ সাকিব হোসেনের লাশ উদ্ধার

পঞ্চগড়ে লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছেন দেড় হাজার ব্যবসায়ী’

রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

কাহারোলে পানিতে ডুবে এক জনের মৃত্যু

বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি কমিটি’র সভা

পঞ্চগড়ে নগদ টাকা সহ ১০ জুয়াড়ি আটক, মামলা দায়ের

ইয়াসমীন ট্রাজেডির গণআন্দোলনে শহীদ সামু-কাদের-সিরাজ এর স্মরণ সভায় এমপি গোপাল

বোদায় অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে যাওয়ায় রেলপথমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন