Thursday , 17 March 2022 | [bangla_date]

কাহারোলে মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃবঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ১৭ মার্চ ২০২২ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহি অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার, এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ রায়হান, উপজেলা স্বাস্থ্য পঃপঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ রায়হান কবির জিকো, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল হক মাস্টার, জেলা পরিষদের সদস্য শাহ মোস্তফা হোসেন আলম। আলোচনা শেষে প্রধান অতিথি ২১টি স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এ সরকার ডাকাতের সরকারে পরিনত হয়েছে — ঠাকুরগাঁওয়ে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে বলেন– মির্জা ফখরুল

দিনাজপুরে ৪৭ হাজার ২৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

ফুলবাড়ীতে ডিভোর্সী স্ত্রীকে ছুরিকাঘাত, জনতার হাতে আটক স্বামী

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিতসভা

পীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

দিনাজপুর জাল নোট ও জাল নোট তৈরির উপকরণ জব্দ, আটক ২

জমে উঠেছে বীরগঞ্জে উপজেলা নির্বাচন, ভোটের মাঠে প্রার্থীরা সরব

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম