Saturday , 26 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতার হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত। জানাযায়, লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় ছাত্রলীগের নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন ঠাকুরগাঁও রেলস্টেশন মাস্টার আখতারুল ইসলাম সহ বেশ কয়েকজন। শুক্রবার ২৫ মার্চ রাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ সংক্রান্ত সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাযায়, এবং সবাই তা দেখতে পায়, সে দেখে সমালোচনার ঝড় উঠে। রেলস্টেশন মাস্টার আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, মাঝে মাঝেই ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার টিকিট ক্রয় করতে আসেন। গত দুদিন আগে সহকারি স্টেশন মাস্টার অনুপ এর কাছে টিকিট চেয়েছিল হিমুন সরকার । এ সময় অনুপ তাকে লাইনে দাড়িয়ে টিকিট ক্রয় করতে বলেন, এমন কথা কেন বলা হলো তাতেই ক্ষিপ্ত হয় হিমুন তারই জের ধরে গতরাত শুক্রবার রাত ৮ টার পর ছাত্রলীগের ছেলেদের নিয়ে সহকারী স্টেশন মাস্টার কে খোঁজাখুঁজি করে। এসময় অনুপ না থাকায় আমি নিজেই টিকিট বিক্রীর কাজে নিয়জিত ছিলাম। তাকে না পেয়ে লাইন ছাড়াই ছাত্রলীগের ছেলেদের কেন টিকিট দেওয়া হবে না , তা জানতে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে ধর ধর বলে আমাকে ও আমার সহকারীদের কক্ষ থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে লাঞ্ছিত করে। পরে লোকজনের উপস্থিতি বাড়লে ঘটনাস্থল ত্যাগ করে সবাই। আর এর নেতৃত্ব দেয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেন রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান, তিনি আর অভিযুক্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, বিষয়টি তুচ্ছ, এ ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। যাদের সাথে বাক বিতণ্ডা হয়েছিল তাদের সঙ্গে নিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। এ বিষয়ে সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান,এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হলি ল্যান্ড কলেজে আলোচনা সভায় নায়েম’র মহাপরিচালক ড. জুলফিকার হায়দার সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

হলি ল্যান্ড কলেজে আলোচনা সভায় নায়েম’র মহাপরিচালক ড. জুলফিকার হায়দার সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

ইসলাম নিয়ে ম্যাখোঁর বিতর্কিত মন্তব্য ফরাসি পণ্য বয়কটের হিড়িক ।।

বীরগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর বাবা-ভাই কারাগারে, গণধর্ষণের শিকার হলো ১৬ বছরের মেয়ে !

ফুলবাড়ীতে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান, বেশি দামে আলু বেচলে কঠোর ব্যবস্থা

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

দুই পা হারানো রফিকুলকে আর্থিক সহযোগিতা করলেন উপজেলা চেয়ারম্যান মুকুল

পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত