Monday , 14 March 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি দোকান মালিককে২৮ হাজার টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
১৪ মার্চ সোমবারের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে পণ্যদ্রব্যের মূল্য তদারকি করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির (বিশেষ করে সয়াবিন তেলের) মূল্য স্থিতিশীল রাখা, পণ্যদ্রব্যের মূল্য তালিকা না টাঙানো, দোকানে বেআইনী পণ্য সংরক্ষণ–বিক্রয় করা ইত্যাদি অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে ৪ টি দোকানের মালিককে ৮,০০০/- (আট হাজার) টাকা এবং টিসিবি’র পণ্য সংরক্ষণ/বিক্রয় করার অপরাধে ১ টি দোকানের মালিককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা, মোট ৫ টি মামলায় ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানার আদায়কৃত অর্থ যথানিয়মে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। বালিয়াডাঙ্গী
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল আনাম ও বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যগণ, মোবাইল কোর্টের পেশকার চান প্রসাদ সিংহ এবং উপজেলা প্রশাসনের স্টাফগণ অংশগ্রহণ করেন। নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং পণ্যদ্রব্যের বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবাগত উপজেলা অফিসারের সাথে জামায়াত -শিবির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

হিলিতে পেঁয়াজের কেজি ১৭ টাকা

হিলিতে পেঁয়াজের কেজি ১৭ টাকা

ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মপরিকল্পনা তৈরী কর্মশালায় ওসি কোতয়ালী শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্বামী ও শ্বশুরবাড়ীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি চিকিৎসক গৃহবধুর

জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান

বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা,ধানকাটা মেশিন জব্ধ