Tuesday , 22 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

মোঃ মজিবর রহমান শেখ,,
বর্তমান বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, গুড়ো দুধ, শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় পন্যসমাগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। ২২ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। ঠাকুরগাঁও
জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূইয়ার হাতে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস স¤্র চৌধুরী, আল মামুন আলম, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, মজিদুল ইসলাম, মো: তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনসারুল, দপ্তর সম্পাদক মো: মামুন-উর-রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পন্যসমাগ্রীর দাম যেভাবে বাড়ছে তা অস্বাভাবিক। বিভিন্ন পন্য সামগ্রীর বর্তমান মূল্য উল্লেখ করে দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বর্ধিত প্রকাশ বলে জানানো হয়। এতে হরিলুট, টাকা পাচারসহ সীমাহীন দুর্নীতির মাধ্যমে জাতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি করে দফায় গফায় বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাস ও পানির দাম বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে ক্ষুধা, অনাহার, অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরোনে অতি দ্রæত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের উপর মিথ‍্যা মামলার দায়েরের প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন মারা গেছেন

দিনাজপুরের তরুণের উদ্ভাবন কৃষকের সুরক্ষায় ড্রোন

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত

রাজশাহীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পীরগঞ্জে খাস জমি উদ্ধার ও অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মাঝে বরাদ্দের মানববন্ধন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যেগে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া “আমার জীবন- আমার স্বপ্ন” শীর্ষক বইয়ের আলোচনা

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা