Monday , 14 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে প্রবাসী সংগঠনের সভাপতি –হালিম, সম্পাদক- সোহেল

মোঃ মজিবর রহমান শেখ,,
“মানবতার সেবাই মূল লক্ষ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে৷ ঠাকুরগাঁও থেকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে এটি গঠন করা হয়েছে৷ রবিবার (১৩ মার্চ) বিকেলে দশ মাসের জন্য সিঙ্গাপুরে অবস্থানরত আব্দুল হালিমকে সভাপতি ও মালেশিয়ায় অবস্থানরত সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেন ৷ সংগঠনটির প্রধান উপদেষ্টা কামাল হোসেন বলেন,বিগত ছয় মাসে আগে একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়৷ সে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী দশ মাসের জন্য ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নব কমিটির হাত ধরে ভাল কিছু পাওয়া যাবে বলে আমি আশা করছি৷ সেই সাথে নব কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমাজের পিছিয়ে পরা মানুষেরা স্বাবলম্বী হবে। সমাজের অসহায়,অস্বচ্ছল ও দুস্থ মানুষের উপকার হবে এ সংগঠনটির মাধ্যমে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ হালিম বলেন,আমরা দেশের বাইরে অবস্থান করি।বাইরের দেশে আমরা বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে কাজ করি। মূলত জেলার সকলে মিলে আমাদের একতা ও ঐক্যবদ্ধ থাকার জন্য এ সংগঠনের পথচলা৷ পাশাপাশি আমাদের জেলার যারা অসহায় ও দুস্থ মানুষ রয়েছেন তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। সকলের সার্বিক সহযোগিতা পেলে আমরা আমাদের নিজ জেলার জন্য পাশাপাশি দেশের জন্য ভাল কিছু করতে পারব ইনশাআল্লাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনার নতুন উপধরনে হিলি ইমিগ্রেশনে সতর্কতা

বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামিউল হককে বিদায় সংর্বধনা প্রদান

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে  একই পরিবারের ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

সেলুন শ্রমিককে অর্থদন্ড করলেন ইউএনও,পরিশোধ দিলেন সাংবাদিক

পঞ্চগড় জেলায় বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত

চাল-ডাল-তেল-চিনিসহ দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তীব্র শীতে জবুথবু আটোয়ারীর মানুষ