Thursday , 17 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন”র পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়। ১৭ মার্চ বৃহস্পতিবার লোকায়ন জীবনবৈচিত্র যাদুঘর প্রাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে গরীব, অসহায়, দু:স্থ এবং এতিম শিশুদের মাঝে মাস্ক, চকলেট, জুস, নাস্তা ও উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। “মনবতার সেবায় আমরা, সেবাই আমাদের মূল লক্ষ্য” এই শ্লোগানে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও সংগঠনের সিইও সাঈদ রহমানের নির্দেশনায় দিনব্যাপী প্রায় ৪০জন শিশুর অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মাঝে মাস্ক, চকলেট, জুস, সকালের নাস্তা ও দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন ওয়াসিফুর রহমান আসিফ, ইসরাত জাহান ইতি, মমতা আক্তার মোমো, ভোলেন্টিয়ার লিসা আক্তার, মিথিলা, ফারহানা, লাবন্য, বাবু সম্রাট, ফজলে রাব্বিসহ অন্যান্য সদস্যরা। বিকেলে গরীব, অসহায়, দু:স্থ এবং এতিম শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরন

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে গরিবদের তৃপ্তি মেটাতে ‘ভাই সাহেব হোটেল’

পীরগঞ্জে ফিলিস্তিনে হামলা ও সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

বোচাগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই জেলার ওয়ারেন্ট মূলে বোদায় দুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন