Tuesday , 8 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। “নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলী শেষে বালিয়াডাঙ্গী উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা লেডিস্ ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক , বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, সহ অন্যান্য কর্মকর্তা,সাংবাদিক এবং বিভিন্ন নারী সংগঠনের নারী কর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলি বেশি গুরুত্ব পায়। নারীদিবসের সংক্ষিপ্ত উতিহাস: ১৮৪৮ নিউইয়র্কে সর্বপ্রথম নারীদের অধিকার নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯০৮ নিউইয়র্কে সমমজুরির দাবিতে ধর্মঘট পালন করেন নারী বস্ত্র শ্রমিকরা। ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম নারী দিবস পালন করা হয়। ১৯১০ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সম্মেলন ও নারী দিবস পালিত হয়। ১৯১৭ সালে তৎকালিন সোভিয়েত ইউনিয়নে নারীরা ভোটাধিকার পাওয়ার ফলে ৮ মার্চ সেখানে জাতীয় ছুটির দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫সালে আন্তর্জাতিক নারী বর্ষ উপলক্ষে জাতিসংঘ দিবসটি প্রথম পালন করে। তারপর ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৮ মার্চকে নারী অধিকার ও বিশ্ব শান্তি দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে এদিবসটি পালন করে আসছে। ২০২২ সালের এবারের “নারীর সুস্বাস্থ্য ও কর্মজীবী নারী” জাগরণ নিয়ে বিশ্ব নারী দিবস উদযাপন করা হচ্ছে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল !

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

বীরগঞ্জে স্কুল একাডেমি ভবনে চলছে প্রধান শিক্ষকের রমরমা কোচিং বাণিজ্য!

আশা‘র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

পীরগঞ্জে বিএনপির সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ শুরু

পীরগঞ্জে লেবু জাতীয় ফসলের চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জ মডেল স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

বিরলে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধনে হামলায় প্যানেল চেয়ারম্যান ও তার লোকজনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

বাকপ্রতিবন্ধী ভাই-বোনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ

ঠাকুরগাঁওয়ে সুগারমিল লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ২৩ ডিসেম্বর আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু