Monday , 14 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার এক স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ মার্চ) দুপুরে রাণীশংকৈল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডগার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তৌহিদুল ইসলাম। তবে বিচারক আবেদন বাতিল করে তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তৌহিদুল ইসলাম রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে এবং রাণীশংকৈলে পাইলট হাইস্কুলের শিক্ষক ছিলেন। এর আগে গত ৫ মার্চ শিক্ষক তৌহিদুল ইসলামকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেইদিন তৌহিদুল ইসলামের বিচারের দাবিতে স্কুলের ছাত্র-ছাত্রীরা পৌর শহরে মানববন্ধন করে। সেই সঙ্গে তারা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে ইউএনও এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। এর পর আরো চার দফায় আন্দোলন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। সর্বশেষ ১৩ মার্চ তৌহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেলাই মেশিন পেয়ে খুশি খানসামার রোজিনা

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে  নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

বিশ্বকাপকে সামনে রেখে দিনাজপুরে বেড়েছে পতাকার কদর ও বিক্রি

নানা আয়োজনে হরিপুরে শিক্ষক দিবস উদযাপিত

বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয় : ডা. জাহিদ

হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান

বালিয়াডাঙ্গীতে শীতার্ত ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ডা.সুমাইয়া রহমান মেরিট’র সহায়তায় কম্বল বিতরণ

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ৪ জনের করোনা সনাক্ত, রির্পোটের অপেক্ষায় আরও ৫ জন

আটোয়ারী আওয়ামীলীগরে সম্মলেনে ঐক্যরে হাতছানি তৌহদিুল ইসলাম সভাপত-িএমদাদুল হক সম্পাদক নর্বিাচতি