Saturday , 26 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি চাল: টাকার বিনিময়ে নাম পরিবর্তনের অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় সরকার নির্ধারিত মূল্যে ১০ টাকা কেজি দরে ফেয়ার প্রাইসে চাল পেতে তালিকায় দরিদ্রদের নাম থাকলেও অর্থের বিনিময়ে তা পরিবর্তন করায় বিক্ষোভ সমাবেশ করেছেন কার্ডবঞ্চিতরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ঢোলারহাট বাজারে বিক্ষোভ ও সমাবেশে সাবেক ইউপি সদস্য খগেন্দ্র নাথ, দিপেন চন্দ্র, সংরক্ষিত সদস্য কল্যাণী রাণী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক পরেশ শীল, তালিকা থেকে বাদ পড়া নরোত্তম, রহমত আলী, সহিদুর রহমান সহ অনেকে অভিযোগ করেন। তারা বলেন, টাকার বিনিময়ে তালিকায় থাকা ২৬৬ জনের নাম বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় থাকা দিনমজুর ও দরিদ্র মানুষের নাম থাকলে ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যরা প্রত্যেকের কাছ থেকে ৫০০-১০০০ টাকা নিয়ে সচ্ছলদের নাম অন্তর্ভুক্ত করেন। সুষ্ঠু তদন্ত সহ অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেন কার্ডবঞ্চিতরা। তবে ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র , কার্ড প্রদানে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল এসব করছে। দুস্থ মানুষকেই তালিকায় রাখা হয়েছে। ইচ্ছে করে কারো নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের অধিকার আদায়ে কমিটি গঠন

হিলিতে প্রশাসনের অভিযান  ২ দোকানে জরিমানা

হিলিতে প্রশাসনের অভিযান ২ দোকানে জরিমানা

হরিপুরে জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতীক পেলেন

ঠাকুরগাঁওয়ে নালিশী জমিতে ছবি দিয়ে সাইনবোর্ড, অপসারণ করালেন — সুজন এমপি

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

হরিপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিরলে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা

বীরগঞ্জ মডেল স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি