Monday , 7 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় ৭মার্চ ঐতিহাসিক দিবস ২০২২ করা হয়। ৭ মার্চ সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে প্রথম প্রহরে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি- রমেশ চন্দ্র সেন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। পুলিশ বাহিনীর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর,বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে শতকন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন কন্ঠে কন্ঠ মিলিয়ে গাওয়া হয়। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডটরিয়াম বিডি হলে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্যানুষ্ঠানের আয়োজনে করা হয়। আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ঠাকুরগাঁও
জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধাণর সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটক “কফিন বন্দি বাংলাদেশ” পরিবেশিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ,  গুরুতর আহত ১

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

ঐতিহ্যবাহি গ্রামীণ সংস্কৃতির মনোমুগ্ধকর সাপ দিয়ে‘পাতা খেলা’য় উপচেপড়া ভীড়

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা

নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম

বীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে খদ্য সামগ্রী বিতরণ

আ’লীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে বক্তব্যে বলেন —মির্জা ফখরুল

বীরগঞ্জ জাতীয় কন্যা শিশু দিবস পালন

পীরগঞ্জে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত