Saturday , 19 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিক্রয় উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, এনডিসি মো: শামছুজ্জামান আসিফ, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, প্রেস কাবের সহ – সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ, সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ। সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানান আজ রোববার থেকে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। ঠাকুরগাঁও জেলায় মোট ৯২ হাজার ৬৮৮ জন এ সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে সদর উপজেলা ও পৌরসভায় ৩৯ হাজার ৯২৫, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ হাজার ৭৭৬, রানীশংকৈলে ১৪ হাজার ৮৪০, পীরগঞ্জে ১৬ হাজার ৫৯৩ ও হরিপুর উপজেলায় ৯ হাজার ৫৫৪ জন টিসিবি’র সুবিধা পাবেন। ১১০ টাকা প্রতি লিটারে ২ লিটার সোয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি হিসেবে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি হিসেবে ২ কেজি মসুর ডালের প্যাকেজ মূল্য ৪৬০ টাকা ধরা হয়েছে। টিসিবির মাধ্যমে ক্রয়ক্রত যে কোন প্রকার পন্য সামগ্রী খোলা বাজার বা অন্য কারও কাছে পাওয়া গেলে তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
সেতাবগঞ্জে দিনের বেলায়  জুয়েলার্স দোকানে চুরি

সেতাবগঞ্জে দিনের বেলায় জুয়েলার্স দোকানে চুরি

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর প্রাণিসম্পদ দপ্তর এর বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরন

হরিপুরে আন্ত:জেলা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

বাংলাদেশে আজ করোনায় মৃত্যুহীন দিন

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৩টি পরিবারের বাড়ী-ঘর ও মালামালসহ সবকিছু পুড়ে ছাই

বীরগঞ্জে বি.এন.পি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

বীরগঞ্জে উঠতে শুরু করেছে আগাম জাতের তরমুজ