Thursday , 31 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলীপি প্রদান

মোঃ মজিবর রহমান শেখ,,
চলমান বাজারে ঠিকাদারি কাজের নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারনে অনেক বড় লোকসানের কবলে পড়েছে ঠাকুরগাঁও জেলার ঠিকাদাররা। তাই এত উঁচু মূল্যে উন্নয়ন কাজ করতে করতে হাপিয়ে উঠে শেষমেস ঠিকাদারি কাজের সামগ্রির মূল্য কমাতে রাস্তায় নেমে মানববন্ধন করেছে ঠিকাদাররা। ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহর চৌরাস্তায় এ মানববন্ধন করেছে ঠাকুরগাঁও ঠিকাদার কল্যাণ সমিতি। মানববন্ধনে সমিতির আহ্বায়ক বেলাল হোসেন বলেন, ঠিকাদারির কাজের নির্মাণ সামগ্রির ব্যয় বেড়েছে। কিন্তু প্রাক্কলিত ব্যয় বাড়েনি। আমরা আর পারছিনা হাপিয়ে উঠেছি। এমন অস্বাভাবিক হারে দাম বাড়ার কারনে আমরা ঠিকাদাররা চরম ক্ষতি গ্রস্থ্য হয়েছি। সমিতির মুরাদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন সুনামের সাথে ঠাকুরগাঁও জেলায় ঠিকাদারি কাজ করে আসছি৷ সরকারের উন্নয়ন কাজ করছি। কিন্তু বর্তমানে আমরা অসহায়৷ কোন কাজ করতে পারছিনা। নির্মাণ কাজের সামগ্রী রডের দাম বেড়েছে ৬২ টাকা থেকে ৯২-৯৩ টাকা। ৪০০ টাকার বিটুমিন ৫৮০-৬০০ টাকা। প্রতি ব্যারেল বিটুমিন ৭০০০ হাহার থেকে ১১২০০-১২০০০ টাকা। ইটের মূল্য বেড়েছে ৭০০০ হাজার থেকে ১২ হাজার টাকা। এছাড়াও ঢেউটিন, এঙ্গেল, পাতি, প্লেনসিট হার্ডওয়্যার সামগ্রীর মূল্য বেড়ে দ্বিগুণ। এছাড়াও মানব বন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ঠিকাদার কল্যান সমিতির সদস্য মতিউর রহমান, বেলাল হোসেন সহ অন্যান্য ঠিকাদাররা।
এ সময় ঠিকাদাররা নির্মাণ কাজের প্রাক্কলিত ব্যয় বাড়ানোর দাবি জানান। নির্মাণ কাজ সামগ্রীর মূল্য কমানোর দাবি জানান এবং জরিমানা ব্যতিত কাজের সময়সীমা বৃদ্ধির দাবি জানান। মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে র‌্যালী নিয়ে যান মানবন্ধনকারী ঠিকাদাররা। জেলা পরিষদের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্মারকলিপি দেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

রাণীশংকৈলে ৮নং নন্দুয়ার নৌকার প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার  মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার

রুহিয়ার ভাষা সৈনিক ফজলুল করিমের বর্ণাঢ্য জীবন

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

সংস্কারের অভাবে পুরাতন জেলখানাটি যেন ভূতের বাড়ি!

বোদায় ধান ক্ষেতে পঁচামিন প্লাস বিষ স্প্রে করায় চার কৃষকের ধান নষ্ট

পীরগঞ্জে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বীরগঞ্জ আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু