Tuesday , 8 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালী

ঠাকুরগাঁও সংবাদদাতা: নারীদের অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপন করা হয়।

তারই প্রেক্ষিতে ‘টেকসই আগামীর জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে দিনটি উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও নারী ফোরামের আয়োজনে ও মানবকল্যাণের সহযোগিতায় মঙ্গলবার সকালে অডিটোরিয়াম বিডি হল থেকে সাইকেল র‌্যালিটি বের হয়ে শহরের চৌরাস্তা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও