Friday , 4 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,এসএসসি-২০০০ ব্যাচ আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ৪ মার্চ শুক্রবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোলানী একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের যাতায়াতের জন্য একটি লেগুনা গাড়ি মেরামত শেষে বিদ্যালয়কে হস্তান্তর করা হয়। সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সদস্যদের আয়োজনে বিতরন অনুষ্ঠানে বক্তব্য দেন, এসএসসি-২০০০ ব্যাচ আমরাই কিংবদন্তীর সদস্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহাগ, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কিংবদন্তী ফাউন্ডেশনের ঢাকা থেকে আগত সদস্য-সদস্যা, ঠাকুরগাঁও জেলার সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ৬ শতাধিক প্রতিবন্ধী শিশুর মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করেন কিংবদন্তীর সদস্যরা। এছাড়াও শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করার লক্ষ্যে সেলাই মেশিন ও যাতায়াতের সুবিধার্থে লেগুনা গাড়ি মেরামত করে বিদ্যালয় কর্তৃপক্ষের মাঝে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মা মেয়ে সহ ঠাকুরগাওয়ে বজ্রপাতে ৩ জন নিহত

সেতাবগঞ্জে মুখে মাক্স না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক – মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে নশোজাতীয় দ্রব্যসহ আটক- ১ জন

রাণীশংকৈলে বীজ ও সার বিতরণ

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ মামলা ডিবিতে হস্তান্তর

বীরগঞ্জে শতগ্রাম উচ্চ বিদ্যালয়ে আদালতের আদেশ অমান্য করে তিন পদে নিয়োগ এক পদ স্থগিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘শাম্মাম’ চাষে সফল কৃষক মন্ডল ইসলাম,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কাতিহার অতিরিক্ত টোল আদায়ের জন্য , ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী অব্যাহত