Thursday , 31 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ,,
পৌর শহরের তাঁতীপাড়ায় ৪০ বছরের ভোগদখলীয় জমিতে অন্যায়ভাবে ভাড়াতে সন্ত্রাসীদের দিয়ে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩১ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর শহরের তাঁতীপাড়া মহল্লার কানিজ আক্তার কলি লিখিত অভিযোগে বলেন, ৫২ শতক জমির মধ্যে ৪ শতক জমিতে আমরা ৪০ বছর ধরে বসবাস করে আসছি। স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পূরুষেরা মৃত্যুবরণ করলে আমরা সেই জায়গাটিতে বসবাস করে বাড়িঘর নির্মাণ করেছি। পরবর্তিতে জানতে পারি এটি সরকারি খাস জমি (ত্রাণের জায়গা)। কিন্তু আমাদের মাথা গোজানোর মতো এক চিলতে জমিও নেই। সম্প্রতি প্রতিবেশী মাহমুদা আক্তার নামে একজন জমিটি নিজের দাবি করে দখলের চেষ্টা করছে। তিনি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিবারের নির্যাতনে ৩ বছরেও নিজ বাড়িতে ফিরতে না পারায় বৃদ্ধের সংবাদ সম্মেলন

নেসকোর কর্মচারীরা চাকুরী স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন

সেতাবগঞ্জ বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বীরগঞ্জে একাডেমিক নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

পীরগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন ঠাকুরগাও জেলা প্রশাসক

ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে সভা

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

হিলি মুক্ত দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত

আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন

ঐতিহাসিক সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বিরল ও বোচাগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা