Saturday , 26 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। দিবসটি পালনে ২৬ মার্চ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে অপরাজেয় ৭১ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানমালার মধ্যে পৌর শহরের আর্ট গ্যালারীতে অবস্থিত অপরাজেয়-৭১ প্রাঙ্গণে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে শহিদ মোহাম্মদ আলীর স্মৃতিস্তম্ভ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন , জেলা মুক্তিযোদ্ধা , জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন। পৌর শহরের শহিদ মোহাম্মদ আলী, নরেশ চৌহান, মুবিববর্ষ চত্বর, ডিসি পর্যটন পার্কের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে স্পন্দন ফার্মেসী এন্ড ইনসুলিন কর্ণার উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

খেলাধুলা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে এমপি মনোরঞ্জন শীল গোপাল

এবারের ঈদে নাটক ইত্যাদি নয়

বিরলে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত

দিনাজপুরে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ১৩

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পীরগঞ্জে কর্মশালা

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায়  জেলা সিএসও ত্রৈমাসিক সভা

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা