Monday , 7 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মৌমাছির আক্রমণে পত্রিকার হকার — শম্ভু বর্মন সহ অনেকেই অসুস্থ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় পত্রিকা বিতরণ করতে গিয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণে শম্ভু বর্ম্মণ (৩০) নামের এক প্রতিবন্ধী হকার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে।
হকার শম্ভু জানায়, প্রতিদিনের ন্যায় বিকেলে সে ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিস, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কার্যালয়ে দৈনিক নবচেতনা, দৈনিক দাবানল সহ অন্যান্য পত্রিকা বিতরণ করতে যায়। এ সময় ঐ কার্যালয় ভবনের কার্ণিসে থাকা মৌচাকে মধু খেতে একটি বড় ধরণের পাখি ঠোকর দেয় এবং এ সময় মৌচাকে পাখিটির ডানার ঝাপটা লাগে। এতে ঝাঁকে ঝাঁকে মৌমাছি দ্রুত ছুটে গিয়ে পাশে থাকা হকার শম্ভু সহ আরো অনেক জনের উপর আক্রমণ চালিয়ে বিষাক্ত হুল ফুটিয়ে দিতে থাকে। এ সময় তারা দৌড়ে এদিক ওদিক পালিয়ে জীবন বাঁচালেও শম্ভু বর্মন সহ আরো অনেক জনই গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের কাহিল অবস্থা দেখে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সালন্দর বাজারে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। হকার শম্ভু আরো জানায়, যখন ঝাঁকে ঝাঁকে মৌমাছি তার উপর আক্রমণ চালিয়ে বিষাক্ত হুল ফোটাচ্ছিল তখন মনে হয়েছিল সে আর বাঁচবে না। ঐ সময় দৌড়ে না পালালে এবং আশাপাশের লোকজন তাদের উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে না গেলে হয়তো তাই হতো। পরে ডাক্তার তাদের ইনজেকশান সহ বেশ কয়েকদিনের জন্য অনেক টাকার ঔষুধ দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৪২ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন

দিনাজপুরের বিরলে বাড়ী থেকে ডেকে নিয়ে এক ব্যক্তির মৃ-ত্যু নিয়ে নানা গু-ঞ্জন

ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও মানববন্ধন

হাজী দানেশ বিশ্ববিদ্যালয় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বোদা বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির আর্থিক অনুদান প্রদান

বীরগঞ্জে সূর্যমুখীতে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন কৃষক

সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপুরন ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে সংখ্যালঘু স¤প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণঅনশন পালন

বোচাগঞ্জে প্রেমদীপ প্রকল্পের  মত বিনিময় সভা

বোচাগঞ্জে প্রেমদীপ প্রকল্পের মত বিনিময় সভা

পীরগঞ্জ জাবরহাট ইউনিয়নে তিন দরিদ্র পরিবারের ঘর পুড়ে ছাই

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান