Saturday , 12 March 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় আগুনে পুড়লো বসতঘর প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া শালবাহানে বৈদ্যুতিক অগ্নিকান্ডে এক বসতবাড়ির ঘর পুড়ে ছাই হয়েছে । শনিবার দুপুর ২টার দিকে উপজেলার শালবাহান বাজার এলাকায় আজিজুল হকের পুত্র রাজিউলের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে। খবর পেয়ে তেঁতুলিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে।
রাজিউল জানান, ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় পুরো বসতঘর। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নেভালেও পুড়ে যায় পুরো ঘর। এ অগ্নিকান্ডে ঘরের জমির দলিল, টিভি, ফ্রিজআসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রাজিউল।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মাইন উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, মডেল থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক

বিরলে ইমাম ও মুয়াজ্জিনদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে জাতীয় সমবায় দিবস পালিত

আ’লীগ ও যুবলীগের প্রার্থীর দৌড় ঝাঁপ, কে হবেন জেলা পরিষদের সদস্য !

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত সীমানা প্রাচীরে এখন সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র

ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর করায় মাদকাসক্ত যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের কারাদন্ড প্রদান

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

বিরামপুরে হিমু’র পরিবার পেলেন মানবিক অনুদান

মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে মৎস্য চাষীদের সাথে মতবিনিময়