Tuesday , 22 March 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত, আহত ৩

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
তেঁতুলিয়ায় ধান-গম মাড়াই মেশিন উল্টে নিহত হয়েছে আদর হোসেন (১৯) নামের এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ ব্যক্তি।

সোমবার সন্ধ্যায় বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদর হোসেন বাংলাবান্ধা ইউপির গোয়ালগছ প্রামের আজিজুর রহমানের পুত্র।

আহতরা হলেন আব্দুল মালেক (৪০), পায়ের হোসেন (১৭) ও হাসান (২০)। তারা একই ইউনিয়নের গোয়ালগছ এলাকার।

পুলিশ ও স্থানীরা জানান, গাড়ি চালিত ধান-গম মাড়া মেশিন নিয়ে যাচ্ছিলেন আদর হোসেন। পথিমধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গম মাড়াই মেশিনটি উল্টে যায়। এতে গম মাড়াই মেশিনের স্টাটিং ভেঙে আদরের পিঠে ঢুকে যায় এবং তখন সবাই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আদর হোসেন।

গুরুতর আহত তিনজনকে ঘটনাস্থল হতে উদ্ধার করে দ্রæত তেঁতুলিয়া হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন এ রিপোর্টের তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার -মনোরঞ্জনশীল গোপাল এমপি

ঘোড়াঘাটে হিসাব রক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে- ঠাকুরগাঁও আওয়ামীলীগের সম্প্রীতির সমাবেশ

বোদায় শিক্ষক দিবস উদযাপন

বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষের চারা বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মাথা গোঁজার ঠাঁই চান বৃদ্ধা

হাবিপ্রবির উন্নয়নে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন

জনগনের দূর্ভোগ রাণীশংকৈলে বিল বকেয়া থাকায় ইউপি’র বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন