Saturday , 5 March 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তেঁতুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেশব্যাপি কেন্দ্রীয় বিএনপির দেয়া কর্মসূচির আলোকে এই কর্মসূচি পালন উপজেলা বিএনপির তেঁতুলিয়া নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা বাজারে এসে শেষ হয়। বিক্ষোভে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, ওলামা দল, তাতীদল সহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির আহাবায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ন আহŸায়ক হামিদুল হাসান লাবু, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্র দলের আহŸায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ ।

চাল, ডাল, তেল , গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন জোরালো বক্তব্য রাখেন। অচিরেই নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম না কমালে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

রানীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিক প্রয়াত পিতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ  ও কাঁচামরিচ এখন ২০ টাকা

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ ও কাঁচামরিচ এখন ২০ টাকা

নওগাঁয় বার্ষিক রিভিউ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

আটোয়ারীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিনাজপুর জেলা পরিষদের প্রথম মাসিক সভা

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ