Sunday , 6 March 2022 | [bangla_date]

ঠাকুগাঁওয়ে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও : দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের সাফল্যের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন,পৌর আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা আ’লীগের সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, দেশ রূপান্তর প্রতিনিধি ফিরোজ আমিন সরকার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নাজমুল ইসলাম।
আলোচনা সভায় বলেন, দেশ রূপান্তর অল্প কিছুদিনের মধ্যেই দায়িত্বশীল ভুমিকা পালন করছে। ইতোমধ্যে মানসম্মত বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করে পাঠকদের মনিকোঠায় পৌছে গেছে। বক্তারা পত্রিকার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

উত্তরাঞ্চল সফর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার বীরগঞ্জে বিপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ

আশ্রায়ন প্রকল্পের ঘড় জবর দখলের চেষ্টা পীরগঞ্জে পৌর কাউন্সিলর সহ ৬৯ জনের নামে মামলা

বীরগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা

দিনাজপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্কোর কার্ড পরিকল্পনা সভা

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরে দাবিতে র‍্যালি ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নারীকে উত্যক্ত করার অপরাধে যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর নৌকা মনোনয়ন বাতিল