Wednesday , 23 March 2022 | [bangla_date]

পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় র‌্যাবের হাতে যুবক আটক

পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় রবিউল ইসলাম (২৪) এবং নাহিদ হাসান (২১) নামে দুই যুবককে হাত নাতে আটক করেছে র‌্যাব-১৩। গত ২২মার্চ ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের ৭নং বড় খোচাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। এসময় পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্ক সহ বিভন্নি ধরনের বিপুল সংখ্যক ডিভাইস জব্দ করা হয়।
র‌্যাব-১৩ জানায়, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বড় খোচাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় উক্ত কাজে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্ক সহ বিভন্নি ধরনের বিপুল সংখ্যক ডিভাইস উদ্ধার এবং দৌলতপুর গ্রামের রবিউল ইসলাম (২৪), ও পূর্ববেগুনবাড়ী গ্রামের মোঃ নাহিদ হাসান (২১) কে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই এলাকা হতে “জয় কম্পিউটার” এ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় উক্ত কাজে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্ক সহ বিভন্নি ধরনের বিপুল সংখ্যক ডিভাইস উদ্ধার সহ আসামী প্রতাপ চন্দ্র রায় (২১) আরো এক যুবক কে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানে কম্পিউটারে পর্নোগ্রাফী ভিডিও সংরক্ষণ করে অর্থের বিনিময়ে শিশু ও যুব শ্রেণীর লোকজনের কাছে মেমোরী কার্ড, পেন ড্রাইভ সহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফী ভিডিও প্রদান করার বিষয়টি স¦ীকার করেছে। তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে পৃথকভাবে ২টি মামলা রুজু করে ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !

বোচাগঞ্জে শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধক টিকা প্রদান

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম স্বাক্ষাত করেন

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না

বিরামপুরে মাদকে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

রাণীশংকৈলে জেএমবি’র দুই সদস্য আটক

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ-ত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনাজপুর টাপেন্টাডল ও-মরফোন ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে  অবহিত করণ কর্মশালা

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা