Tuesday , 8 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে ইএসডিও’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে বে-সরকারী সংস্থা ইকে-সোসাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)। মঙ্গলবার বিকালে হেকস্ ইপারের সহযোগীতায় সংস্থার প্রেমদীপ প্রকল্পের আয়োজনে উপজেলার জাবরহাট ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হয়। জাবরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, ইউপি সদস্য সমর চন্দ্র রায়, সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী সিরাজুস সালেকিন, আদিবাসী নেতা শান্তনা হাজদা, ক্লারা টুডু প্রমূখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন রোজিনা আকতার। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বণাঢ্য র‌্যালী জাবরহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের উন্নয়নের আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে

কাহারোলে ভ‚ট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা

দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান

পঞ্চগড়-২ আসনে বি.এন.পির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের গণসংযোগ

কৃষিবিদ ও শিক্ষাবিদ মরহুম ইয়াসিন আলীর মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবির সাবেক ভিসি দেশ বরেণ্য কৃষিবিদ ও শিক্ষাবিদ ইয়াসিন আলী ছিলেন একজন দক্ষ কৃষিবিদ

পীরগঞ্জে যাযযায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

সভাপতি শুভ, সাধারণ সম্পাদক হারুন জাতীয় কৃষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে হটাৎ শিলাবৃষ্টিতে ২ জন আহত, ফসলে ব্যাপক ক্ষতির

বিরলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কাহারোলে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ