Sunday , 20 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ৬০ পুড়িয়া গাঁজা সহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার বিকালে শহরের জগথা
গোস্তানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মিজানুর ঐ এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে।পীরগঞ্জ থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম গোরস্তান
পাড়ায় অভিযান চালায়।

এ সময় ৬০ পুড়িয়া গাঁজা সহ মিজানুরকে আটক করে। মিজানুর একজন মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত