Sunday , 27 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তারা ক্ষমতাসীন দলের বড় মাপের নেতা দাবী করে এলাকায় বিভিন্ন অজুহাতে চাঁদা আদায়, চাকুরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, জাল সার্টিফিকেট ব্যবসা, পুলিশ সেজে সাধারণ মানুষকে হয়রানি করা সহ নানা অপকর্মের সাথে জড়িত বলে দাবী করেছেন উপজেলার বৈরচুনা ইউনিয়নের বাসিন্দারা। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ইউনিয়নবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈরচুনা গ্রামের কছিম উদ্দীনের ছেলে আব্দুল কাফি। তিনি বলেন, উপজেলার বৈরচুনা ইউনিয়নের শল্যাপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে আরিফুজ্জামান সুমন ও একই এলাকার জিন্নাতুল আলম আলমের ছেলে বদিউজ্জামান জাহাঙ্গীর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তারা ওই ইউনিয়নের সহজ সরল মানুষদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে নানা অপকর্ম চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। কখনো কখনো ক্ষমতাসীন দলের বড় মাপের নেতা দাবী করে এলাকায় বিভিন্ন অজুহাতে চাঁদা তুলছেন তারা। চাঁদা না পেলে নিরীহ মানুষকে মারপিট সহ তাদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছেন। এর আগে হ্যারিকেন, সেবা, ফিউচার প্লান,সেফ লিমিটেড নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে এলাকার বেকারদের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কিছু দিনের মধ্যে ঐসব ভুয়া প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দিয়ে অনেককে পথে বসিয়েছেন। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, ঐ দুই ব্যক্তি কিছু দিন আগে তার চাচাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। আইনুল হক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিসংতা মামলায় পুলিশের ভয় দেখিয়ে এলাকার সহজ সরল লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরত চাইতে গেলে ভবানীপুর গ্রামের আব্দুল মালেককে উল্টো মামলা দিয়ে হয়রানি করেছেন। বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর গ্রামের দলিল উদ্দীনকে মিথ্যা মামলায় জেল হাজত খাটিয়েছেন। তারা এর আগে মাদক ও প্রতারণার মামলায় একাধিকবার গ্রেফতার হয়ে জেলে যায় কিন্তু জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে আবারো নানা অপকর্ম চালিয়ে সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেন।
এ বিষয়ে বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে নানা ধরণের অভিযোগের কথা তিনিও শুনেছেন। অনেকই তার কাছে বলেছেন। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
এ বিষয়ে আরিফুজ্জামান সুমন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
বদিউজ্জামান জাহাঙ্গীর বলেন, জমি নিয়ে এলাকার কয়েক জনের সাথে বিরোধ থাকায় তারা তার বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা অভিযোগ করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৬নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রার্তৃ কল্যাণ সমিতির বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে বলৎকারের অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেফতার

বীরগঞ্জের আলোর পথে ফাউন্ডেশনের পক্ষ থেকে এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্ক, গ্রেফতার ৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যে কোন সংকটে অসহায়দের পরমবন্ধু শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর

রুটি-রুজি নিরাপদ করতে সরকারের গনবিরোধী নীতি রুখেতে হবে….অ্যাড. আবু সায়েম

উত্তর তরঙ্গ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য দিনাজপুর প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে

দশমাইল এলাকাকে বানিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে – জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমান