Wednesday , 23 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা- গ্রেফতার ১

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর টুঙ্গিপাড়া সরকারি আশ্রয়ন প্রকল্পের ২০ নম্বর বাড়ির বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে তাজমুল ইসলাম (১৫) আশ্রয়ন প্রকল্পে তার শয়ন ঘরে একই এলাকার এক চা দোকানীর চার বছর বয়সী শিশু কন্যাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে ওই শিশুর পিতা বাদী হয়ে তাজমুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাজমুল কে গ্রেফতার করেছে।
অপরদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার পাটুয়াপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মিঠুন আলী (২০) একই এলাকার প্রথম শ্রেণীতে অধ্যয়নরত ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। এক পর্যায়ে ওই শিশু শিক্ষার্থীর মা দেখে ফেললে মিঠুন পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর মাতা বাদী হয়ে রাতেই মিঠুনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য ওই শিশু শিক্ষার্থীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শিশু যৌন নিপীড়নের ঘটনায় তাজমুল কে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তি পেলো ইউসুফ ও স্বর্গ্যের যৌথ মৌলিক গান ‘চোখের ওই কাজল’

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়নে মাদক প্রতিরোধে সমাবেশ ও আলোচনা সভা

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় কয়লা খনির শ্রমিক নিহত

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মানুষের কথা ভাবছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী জব ফেয়ার

প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি এ্যাড. মুহম্মদ দবিরুল ইসলামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি – সাদ্দাম

বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ