Thursday , 10 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “মুজিবর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় যোগ দেয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার খায়রুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় পীরগঞ্জে প্রেসক্লাবের সাধারন সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দ্বীপেন রায়, মোকাদ্দেস হায়াত মিলন, দুলাল সরকার, বিষœুপদ রায়, আওলাদ হোসেন লিটন,এন এন রানা, বাদল হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক রাজা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগের ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন মহড়া প্রদর্শন করে। এতে ভূমিকম্পের সময় করনীয় ও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে জানমাল রক্ষা করার বিভিন্ন কৌশল শেখানো হয় শিক্ষার্থীদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত

বীরগঞ্জ প্রজন্ম উশু ফাইট স্কুল‘ এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল

হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিলনের ১ বছরের জেল জরিমানা

আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের শিকড়ের টানে যাত্রা শুরু

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিযোগিতা

ঘোড়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খানসামায় ২৬০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ