Tuesday , 15 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে বাম জোটের ডাকা হরতাল পালনের আহŸানে সমাবেশ ও আলোচনা সভা

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়ে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পীরগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে জাবরহাট ইউনিয়ন কমিউনিস্ট পার্টির অফিসের সামনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাফি রতন, সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আহসানুল বাবু প্রমুখ। এসময় বক্তারা সরকারের লাগামহীন দূর্নীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষকে গণ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহŸান জানান ।
উল্লেখ আগামী ২৮ মার্চ দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (১১ মার্চ) পল্টন কমিউনিস্ট পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক। তিনি জানান, তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারা দেশে আধা দিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ঐদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

বীরগঞ্জে কমেছে সবজি-পেঁয়াজের দাম, মাংসের দাম চড়া

হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

গামছা পলাশ ও দিপা’র নতুন গান ‘চক্ষু দুটি কাজলকালো’

সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পীরগঞ্জে এরশাদকে কটুক্তি করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল হত্যা মামলার মূল আসামী মুন্নাসহ ৩ জন গ্রেফতার

ট্রাফিক আইন মেনে চলতে রুহিয়া থানা পুলিশের প্রচারণা

কাহারোলেপবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরিপালিত